ফিলিস্তিন থেকে ১০ ভারতীয়কে উদ্ধার করলো ইসরাইল

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম

ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের একটি গ্রাম থেকে ১০ ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরাইল।

ইসরাইলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের গত একমাস ধরে বন্দি করে রাখা হয়েছিলো। গতরাতে পশ্চিম তীরের গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। খবর ডয়চে ভেলের।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের পাসপোর্ট নিয়ে নেয়া হয়েছিল। ইসরাইল ডিফেন্স ফোর্স (আডিএফ) ও ন্যায় মন্ত্রণালয়ের যৌথ অভিযানের ফলে তারা মুক্তি পায়। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাসপোর্টও ফিরিয়ে দেয়া হয়েছে। তাদের বাকি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।

টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ওই শ্রমিকরা ইসরাইলে কাজের জন্য গিয়েছিলেন। তাদের বেশি পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় ফিলিস্তিনে। তাদের পাসপোর্ট ব্যবহার করে ইসরাইলে ঢোকার চেষ্টা করেছিলো অন্যরা।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর