চাঁদাবাজি-দুর্নীতি ঠেকাতে কঠোর অবস্থানে গণতান্ত্রিক ছাত্রসংসদ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম

চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।  

শনিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। 

এতে বলা হয়, আমরা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দৃঢ় ও স্পষ্টভাবে বলতে চাই যে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যেকোনো পর্যায়ের নেতাকর্মী যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র ভাববে না।

আমরা মনে করি, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় এক নতুন বাংলাদেশের রূপকল্প এসে হাজির হয়েছে। আমরা এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যেখানে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এবং গণমানুষের সেবায় নিয়োজিত। কিন্তু এর মাঝে লক্ষ্য করা যাচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কতিপয় বিপথগামী ব্যক্তি রাজনীতির পুরানো বন্দোবস্ত তথা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বের হতে পারছে না। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক্ষেত্রে আমরা যেমন অন্যান্য রাজনৈতিক শক্তিকে এ ব্যাপারে সাবধান করে দিতে চাই তেমনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বর্তমান নেতৃবৃন্দ, সংগঠক ও সদস্যদের কেও এই ব্যাপারে স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে, আমরা আমাদের কমিউনিটিতে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা দেবো না এবং যারা এ ধরনের অপকর্ম, নৈতিক স্খলনের সাথে যুক্ত থাকবে তাদেরকে সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আইনানুগ বিচার প্রক্রিয়ার মাঝে যাতে তারা আসে এ ব্যাপারে রাষ্ট্র এবং সরকারকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বোচ্চ সহায়তা করবে। 

এর বাইরে ভবিষ্যতেও যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সাথে রাজনৈতিক কিংবা সামাজিকভাবে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে তাদের মাঝেও যদি এ ধরনের প্রবণতা কিংবা কোনো বিশেষ নিয়ম বহির্ভূত আকাঙ্ক্ষার জন্ম দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিজ্ঞা এবং আকাঙ্ক্ষা গণমানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে দেশের শিক্ষাঙ্গণ এবং সামাজিক পরিসরে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা এবং যারা তাতে বাঁধা প্রদান করবে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা- আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই ব্যাপারে সর্বদা দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো এবং এ ধরনের কর্মকাণ্ডকে আশ্রয়, প্রশ্রয় দেয় তেমন কাউকে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ করে দেবো না।

দেশের সার্বিক পরিস্থিতিকে সুদৃঢ় করতে ক্রিয়াশীল অন্যান্য সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকেও চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

আরবিএস
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচন-পরবর্তী সহিংসতা, প্রতিহিংসা এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনো প্রিয় দেশে চাঁদাবাজ ও মামলাবাজদের ভয়ে নিরীহ মানুষ অস্থির। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর