রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:২০ পিএম

অবশেষে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর আসে এমন ঘোষণা। এই প্রস্তাবটি এখন রাশিয়াকে দেয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

তবে এখনো এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যুদ্ধবিরতিতে রাজি হবার পরপরই ইউক্রেনকে আবারো সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে সায় দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার সামরিক এবং অন্য সাহায্য পোল্যান্ড হয়ে ইউক্রেনে যায়।

ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাগবিতণ্ডার ঘটনার পর মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জেদ্দায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দলের এ বৈঠক চলে আট ঘণ্টারও বেশি সময় ধরে। 

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সাথে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন।

জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন ইউক্রেন ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। 

তিনি বলেন, রাশিয়া যদি এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়, তাহলে অবশ্যই পরবর্তী পর্যায়ে আলোচনার প্রস্তুতির জন্য কাজ করতে প্রস্তুত। আজ আমরা সমস্ত বিশ্বের কাছে দেখিয়েছি যে আমরা শান্তি চাই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের ভার এখন মস্কোর হাতে। তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য এখন বল রাশিয়ানদের কোর্টে’। এই প্রস্তাবটি মস্কোর কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে দুর্ভাগ্যবশত আমরা বুঝতে পারব যে এখানে শান্তির পথে বাধা কী ছিল।

তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি আশা করছেন প্রেসিডেন্ট পুতিনও রাজি হবেন।

এ বিষয়ে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে। এটি কিন্তু কেবল ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা ব্যবহার অথবা কৃষ্ণসাগর এলাকার জন্য নয়, বরং পুরো যুদ্ধক্ষেত্রের জন্যই এই বিরতি প্রযোজ্য হবে।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর