হামজাকে বরণে হবিগঞ্জের স্নানঘাটে উৎসবের আমেজ

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম

সব জল্পনা কল্পনা শেষে দেশের পথে উড়োজাহাজে চেপেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তাকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী। স্নানঘাটে তার গ্রামের বাড়িতে চলছে শেষ মুহূর্তের আয়োজন৷স্ত্রী, সন্তানসহ মোট ৯ জন আসছেন হামজার সঙ্গে৷ তাদের আপ্যায়ন ও নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ নয়, বলছেন বাফুফে কর্তা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী৷ 

হবিগঞ্জের বাহুবল উপজেলা৷ সরু রাস্তা ধরে আগাতে একটু পর পরই দেখা মেলে সাজসজ্জিত তোরণ৷ ব্যানার, ফেস্টুনে বড় করে লেখা ‘ওয়েলকাম হোম দেওয়ান হামজা চৌধুরী’৷ তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে বিরাজ করছে উৎসবের এমনই আমেজ। নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। বিমান টিকিট ও নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করছে বাফুফে।

ফলে আর নয় স্বপ্ন। বাংলাদেশের জার্সিতে হামজার খেলা এখন মাত্র কয়েক দিনের অপেক্ষা। লাল-সবুজের হয়ে মাঠে নামতে সুদূর যুক্তরাজ্য থেকে চৌধুরী সাহেব আসছেন বাংলাদেশে৷ তবে ঢাকায় নয়, প্রথমে পা ফেলবেন তার শেকড় হবিগঞ্জে৷ সোমবার লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে হামজা চৌধুরীর। সঙ্গে থাকছেন মা, স্ত্রী অলিভিয়া চৌধুরী ও সন্তান।

সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে। ক্লাব ফুটবলে এক সময় প্রিমিয়ার লীগ জয়ী লেস্টার সিটিতে খেলা হামজা এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। তার আগমন উপলক্ষে গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। সোমবার বিকালে গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া হবে সংবর্ধনা।

নেয়া হচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি৷ বাড়ির সামনে হামজা চৌধুরীর সঙ্গে স্ত্রী অলিভিয়া ও সন্তানদের ছবি৷ প্রথমবার মতো বউ আসছেন শ্বশুরবাড়ি, সেই সঙ্গে লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক৷ দুইয়ের মিশেলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যেন স্নানঘাট৷ 

হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানান, দেশের প্রতি ভালোবাসা থেকেই লাল-সবুজের জার্সি গায়ে জড়াচ্ছেন হামজা। তার মতো বাংলাদেশি বংশোদ্ভূত বাকি খেলোয়াড়রা দেশে ফিরলে আগামী ২০৩০ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। দেশের ক্রিড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার দাবি হামজার বাবার। 

তিনি জানান, সোমবার বাড়িতে আসার পর একদিন নিজ বাড়িতে থাকবে। পরদিন ঢাকার উদ্দেশে রওনা দেবে হামজা। আর চাচা দেওয়ান গোলাম মাসুদ বলেন, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে আসছে হামজা চৌধুরী। লন্ডন থেকে সিলেট হয়ে প্রথমে গ্রামের নিজ বাড়িতে আসবেন হামজা। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমার ভাতিজা হামজাকে সংবর্ধনা দেওয়া হবে।

হামজাসহ তার সঙ্গীদের নিরাপত্তার বিষয়ে সজাগ বাফুফে৷ বিকালে ঘুরে দেখেছেন আয়োজনের শেষ অবস্থা৷ জানিয়েছেন সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপোষ নয় বাফুফে৷ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর