রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম

রাজধানীর এলিফ্যান্ট রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (১৮) নামেতর এক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আইয়ুব আলী জানান, আমাদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার ক্ষিরকাঠি গ্রামে। বর্তমানে হাজারীবাগের গজমহল রোডে ভাড়া থাকে। আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ইউসুফ ছিল সবার ছোট। সে এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানের কর্মচারী ছিল। গতকাল রাতে মেয়ের কলেজের বেতন দেওয়ার জন্য দোকানে বেতন আনতে গিয়েছিল ইউসুফ। 

পথে এলিফ্যান্ট রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এআর
এবারের ঈদে ক্রেতা খরায় ভুগছে রাজধানীর এলিফ্যান্ট রোডের জুতার দোকানিরা। রমজানের তৃতীয় শুক্রবারের দিনটিতেও আশানুরূপ ক্রেতা নেই।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর