রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, চার জনকে জখম

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:২৮ পিএম

নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির চার সদস্যকে কুপিয়ে জখম করে নগদ টাকা, মালামাল ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।

ওই গৃহস্থ ব্যবসায়ী কবির হোসেন জানান, রাত দুইটার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত অস্ত্র নিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় পরিবারের সবাইকে সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ঘরের আলমিরার চাবি না দেওয়ায় তাকে, স্ত্রী রওশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে গুরুত্বর জখম করে।

তার দাবি, ডাকাতরা পরে আলমিরার তালা ভেঙে নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালঙ্কার, মালামালসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিলে তারা পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ৯৯৯ এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা যায়নি। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর