বগুড়ায় পথচারী পিষে নছিমনে ট্রাকের ধাক্কা, নিহত দুই, আহত ২১

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম

বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

শুক্রবার (২১ মার্চ) সকাল সাতটার দিকে জেলার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে রণবীরবালায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী হানিফ ও নছিমনে থাকা দিনমজুর হারুন।

পুলিশ জানায়, সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুর দিকে আসছিলো। ওই সম ট্রাকটি শেরপুরের রণবীরবালা বশীর পাগলার মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ নামের এক ব্যক্তিকে চাপা দেয়। নিয়ন্ত্রণহীন ট্রাকটি এরপর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নছিমনকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নছিমনে থাকা হারুন নামে এক যাত্রী নিহত হয়। 

পুলিশ আরও জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নছিমনে থাকা ২১ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেক হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ যাত্রী বাড়ি ফিরলেও দুই হাসপাতালে এখনও আট জন চিকিৎসাধীন আছেন। 

নছিমনে থাকা সবাই দিনমজুর। তারা একটি বাড়ি নির্মাণের কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর