অনির্বাচিতদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ অযৌক্তিক: ফখরুল

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তার দাবি, কমিশনের সুপারিশের সঙ্গে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য-বিবৃতির মধ্যে মিল পাওয়া গেছে, যা নিয়ে জনমনে আশঙ্কা সৃষ্টির অবকাশ তৈরি হচ্ছে। 

শনিবার (২২ মার্চ) সকালে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে তাদের সজাগ থাকা উচিত।  

বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়গুলো শুধু ‘হ্যাঁ/না’, না হয়ে বিষয়গুলো প্রস্তাব আকারে না আসায় তা নিয়েও আপত্তি জানান মির্জা ফখরুল। 

তিনি বলেন, গণভোট বা গণপরিষদ নির্বাচন চাই কিনা, তা জানতে না চেয়ে সুপারিশ হ্যাঁ/না উত্তর চাওয়া হয়েছে। 

বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন করা। সংস্কার আগে, নাকি নির্বাচন আগে সেটা নিয়ে বিতর্ক করে সময়ক্ষেপণ করা ঠিক হবে না। এমন কোনো পদক্ষেপ সরকারের নেওয়া উচিত না যার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য নষ্ট হয়।

রোববার (২৩ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে সংস্কারের সুপারিশমালা জমা দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর