কথা রাখলো উত্তর সিটি, খুলে দেয়া হলো দুই সড়ক

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি এবং নতুন ১৮ ওয়ার্ড প্রকল্পের অন্তর্গত উত্তরা আজমপুর কাঁচা বাজার হতে চামুরখান পর্যন্ত সড়ক ঈদুল ফিতরের আগেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। মেট্রোরেল উদ্বোধনের জন্য মিরপুর থেকে দিয়াবাড়ি পর্যন্ত একমুখী রাস্তা করেছিল সেনাবাহিনী। 

রাস্তাটি উত্তরা থেকে মিরপুরে যাওয়ার সহজ উপায়। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না করায়, খানাখন্দ আর বড় বড় গর্তে সেই রাস্তাই হয়ে উঠে দুর্ভোগের অপর নাম। অবশেষে রাস্তাটির সংস্কার করেছে উত্তর সিটি কর্পোরেশন। আর কথা মতো ঈদের আগের এই সড়কটি খুলে দেয়া হয়েছে। এতো দ্রুত সময়ে মিরপুর থেকে উত্তরা যাওয়া যাবে। 

গেল বছর নভেম্বর মাসে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন থেকে মিরপুর-১২ নম্বর ডিওএইচএস মোড় পর্যন্ত বেহাল রাস্তাটি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয় একাত্তর টেলিভিশনে। প্রতিবেদনে রাস্তায় চলাচলের দুর্ভোগের কথা জানিয়েছিলেন এলাকাবাসী। চার মাস না যেতেই সেই রাস্তার মেরামতের কাজ শেষে উদ্বোধন করেছে উত্তর সিটি।

মেট্রোরেল উদ্বোধনের জন্য মিরপুর ডিওএইচএস থেকে দিয়াবাড়ি পর্যন্ত ওয়ানওয়ে রাস্তা করেছিল সেনাবাহিনী। এরপর দীর্ঘদিন ধরে মেরামত না করায় রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। তবে স্বল্প সময়ের মধ্যে যাতায়াত দুর্ভোগ কমাতে উত্তর সিটি কর্পোরেশন রাস্তাটি পুনঃনির্মাণ করে দেয়।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি যেসব জায়গায় জনদুর্ভোগ বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। সেই অনুযায়ী উত্তরা থেকে মিরপুর-১২ (মিরপুর ডিওএইচএস) যাওয়ার রাস্তাটি এক নম্বর অগ্রাধিকারে ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের উপহার হিসেবে আমরা কাজ শেষ করেছি। 

তিনি জানান, রাস্তাটি জলাধারের ওপর দিয়ে গিয়েছে। ভবিষ্যতে উঁচু ব্রিজ করে স্থায়ী রাস্তা নির্মাণ করা হবে। আপাতত ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমোদন নিয়ে সাময়িকভাবে রাস্তাটি তৈরি করা হয়েছে। ৮৭০ মিটার রাস্তার দুই পারে সবুজায়নের জন্য ৫৭০টি গাছ রোপণ করা হয়। 

প্রশাসক আরও বলেন, ডিএনসিসিতে নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হয়েছে, যেখানে উন্নয়ন অবকাঠামো কম। তাই আমরা সেখানকার উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছি। আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান ব্রিজ পর্যন্ত প্রধান সড়কের কাজ শেষ হয়েছে, যা আজ উদ্বোধন হলো। ঈদের পরেই এয়ারপোর্ট থেকে কাউলা সংযোগ সড়কও শেষ হবে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর