মুন্সীগঞ্জে ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা, গুরুতর আহত দুই

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এসময় পিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই ছিনতাইকারীর দুই সহকারী। তবে ছিনতাইকারী দলের এক সদস্য রিকশাটি নিয়ে সটকে পড়েছেন।

শনিবার (২৯ মার্চ) ভোরে জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁওয়ে নওপাড়া পাকারাস্তা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাফর মিয়া। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির ফুলছড়ি এলাকায়। আহতরা হলেন- শরিয়তপুরের জাজিরার উপজেলার গোপালপুর গ্রামের জহির ও বরিশালের মুলাদির মুন্তাজপুর গ্রামের আরিফ শিকদার। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহামেদ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে মহসিন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। খানিকটা পথ গিয়ে নওপাড়া পাকা রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় কলা গাছ ফেলে তারা পথরোধ করে। এসময় তাকে পিটিয়ে অটোরিকশাটি ছিনতাই করা হয়।  

তিনি জানান, মহসিন চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তিন জনকে আটক করে পিটুনি দেয়। তবে রিকশাটি নিয়ে চলে যায় অপর ছিনতাইকারী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পরই জাফর মিয়া মারা যায়। 

এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এদিকে চিকিৎসক বাকি দুই জনের অবস্থা বেগতিক দেখে ঢাকায় রেফার্ড করলেও দুপুর ১২টা পর্যন্ত তাদের নেওয়া হয়নি। 

একাত্তর/এসি
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর