চাপিয়ে দেয়া নয়, সংস্কার হতে হবে ঐকমত্যের ভিত্তিতে: বিএনপি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম

সংস্কারের নামে চাপিয়ে দেয়া কোন সিদ্ধান্ত বিএনপি মানবে না বলে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। একাত্তর টেলিভিশনকে তারা জানান, ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে তা যেন কোন ভাবেই জনগণের বিপক্ষে না যায়।

তারা অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগের সাথে আপোষ করবে বলে, সামাজিক মাধ্যমে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

রাষ্ট্র সংস্কারের লক্ষে গঠিত ঐক্যমত্য কমিশন কাজ করছে। কমিশনকে কাজের জন্য ছয় মাস সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব এবং মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে কমিশন। নির্ধারণ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণও।

এরই মধ্যে দেশের বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। সংলাপও হয়েছে বেশ কটি দলের সঙ্গে, অপেক্ষায় রয়েছে বড় দলগুলো। যদের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র প্রস্তুত হওয়ার কথা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস জানান, আইনি বৈধতাসম্পন্ন একটি টেকসই সংস্কার করতে হলে নির্বাচনের বিকল্প নেই এবং এই সংস্কার হতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে।

তারা বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আবারও পর্যালোচনার আহবান জানিয়েছে বিএনপি। তারা সোজা কথায় জানিয়ে দেন, চাপিয়ে দেয়া কোন কিছুই মেনে নেয়া হবে না।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে আপোষ করবে বিএনপি, এমন কথা বলে একটি মহল দেশে বিভক্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য।

 

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর