হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৩ এএম

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উত্তরখান থানা এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্র আরো জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে উত্তরখান থানা এলাকা থেকে মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ও আন্দোলন দমনে অর্থ যোগানদাতা ছিলো। গ্রেপ্তার আলমগীরকে আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর