ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় শনাক্ত এক

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম

বাংলা বর্ষবরণ উদযাপনের মাত্র একদিন আগে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত দুইটি ভাস্কর্যে শনিবার (১২ এপ্রিল) ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। তদন্তে নেমেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিভ মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক শিল্পী এবং কলাকৌশুলীরা।

ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির পুলিশ কমিশনারও। তবে পরিদর্শন শেষে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

ঘটনার পরপরই প্রোক্টোরিয়াল টিমসহ প্রশাসনিক সব কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে।

তবে, চলতি বছরের আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতির নিরাপত্তায় নিয়োজিতরা ভোরে অগ্নিসংযোগের আগে একযোগে নামাজে যাবেন এটা মেনে নেয়া যায় না বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির প্রধান।

বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজকরা জানান, এ ঘটনায় আনন্দ শোভাযাত্রায় কোনো প্রভাব পড়বে না।

নির্দিষ্ট সময়েই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও দৃঢ়ভাবে জানান তারা।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে আগামী ১৬ অক্টোবর বিকেল তিনটায় চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...
ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন- মহান মে দিবস। দিনটিতে বাদ্যযন্ত্র ও নানা সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সকাল ৯টায় শোভাযাত্রার শুরু হয়। এতে অংশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর