১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল, নেপালের জন্য বিশেষ অঞ্চল

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম

দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর মধ্যে পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আছে। ওই ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করে নেপালের জন্য করা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এমন সিদ্ধান্ত নিয়েছে বেজা-বেপজার গভর্নিং বডি। 

রোববার (১৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। 

বাতিল করা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারিগুলো হলো:

সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)। 

বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো:

বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক (মুন্সীগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)। 

এদিকে একই দিন রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, একশটি নয় দরকার ১০টি পরিপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। তাই কক্সবাজারের সোনাদিয়া, বাগেরহাটের সুন্দরবন ইকোপার্কসহ ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে থাকা বেজা-বিডার পরিচালনা পর্ষদ। 

তিনি জানান, তবে নেপালের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনলাইনেই বিনিয়োগকারীরা পাবেন সব ধরণের সেবা।

একাত্তর/এসি
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেনমার্কের অর্থায়নে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন...
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক ইস্যুকৃত নতুন কর্মানুমতির বিপরীতে ‘নিরাপত্তা ছাড়পত্র’ কার্যক্রম আগামীকাল বুধবার থেকে সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর