বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক ইস্যুকৃত নতুন কর্মানুমতির বিপরীতে ‘নিরাপত্তা ছাড়পত্র’ কার্যক্রম আগামীকাল বুধবার থেকে সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে।

এখন থেকে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীরা তাদের কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে  (https://bidaquickserv.org/) জমা দিতে পারবেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীকে কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন আবশ্যিকভাবে বিডা ওএসএস পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের পর ২১ কার্যদিবসের মধ্যে কোনো আপত্তি না থাকলে নিরাপত্তা ছাড়পত্র মঞ্জুর হয়েছে বলে গণ্য হবে। কর্মানুমতি গ্রহণকারী প্রতিষ্ঠান কর্তৃক কর্মানুমতিতে উল্লেখিত নির্ধারিত সময়সীমার মধ্যে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন না করলে কর্মানুমতি বাতিল হয়ে যাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়ায় বিনিয়োগকারীরা এখন আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাবেন। আমরা বিশ্বাস করি, এই সংস্কার বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি ও সুবিধাকে বিবেচনায় নিয়ে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ডিজিটালাইজড নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া আন্তঃসংস্থাগত সমন্বয়কে শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা ও কর্মানুমতি সংক্রান্ত সেবা আরও সহজ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় চালিয়ে যাবে, যাতে সেবার মান ও কার্যকারিতা ক্রমাগত উন্নত হয়।

গত ২ সেপ্টেম্বর বিডা প্রধান কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির উপস্থিতিতে একটি আন্তঃসংস্থাগত বৈঠক অনুষ্ঠিত হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি), আইন-শৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে ভিসা নবায়ন ও ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজেশন, নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু, ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানের সুযোগ এবং আন্তঃসংস্থাগত ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে, যা এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

আরবিএস
একাত্তরে সংবাদ প্রকাশের পর বিএফআইইউর নির্দেশনা
মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে অননুমোদিতভাবে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমন ৩১ অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ...
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেনমার্কের অর্থায়নে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন...
অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর