নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে স্বামী। তাৎক্ষণিক পুলিশ ঘাতক স্বামীকে আটক করে।

সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।  

নিহত লাকী বেগম (১৯) একই উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে এবং আটক স্বামী মো. শাকিব সদর উপজেলার মান্নান নগর বেদে পল্লী পাড়ার মঙ্গলের ছেলে।    

নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে পারিবারিকভাবে জেলার সদর উপজেলার মান্নান নগরের বেদে পাড়ার মঙ্গলের ছেলে শাকিবের সাথে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত ১৫ দিন আসে সে শ্বশুর বাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসে। রোববার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিব তার স্ত্রীকে মারধর করে জামা কাপড় ছিঁড়ে ফেলে। পরে নিজের ব্যবহৃত একটি মুঠোফোনে ভেঙ্গে ফেলে এবং নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলে। সোমবার সন্ধ্যার দিকে লাকীর স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিন উদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী-স্ত্রী এক সাথে নাগরদোলায় উঠে।  

প্রত্যক্ষদর্শী এক নারীর বরাতে তিনি আরও জানান, এক পর্যায়ে নাগরদোলায় শাকিব তার স্ত্রী গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর