চট্টগ্রামে বাসে কিশোরীকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পালাক্রমে ধর্ষণ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

চট্টগ্রামে যাত্রীবাহী একটি বাসে ১৪ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার কিশোরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত চান্দগাঁও থানার বাস টার্মিনালে এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে বুধবার (১৬ এপ্রিল) পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- বাসের চালক লোকমান তারেক (২৬), সহকারী হানিফ (৩৬)। তবে অভিযুক্ত সুপারভাইজার মোবারক হোসেন পলাতক।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, কিশোরীটি দুপুর আড়াই সময় কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসটিতে যোগে চট্টগ্রামে আসছিল। অন্য যাত্রীরা বিভিন্ন জায়গায় নেমে গেলেও কিশোরীকে শহরের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত পালাক্রমে তিন জন ধর্ষণ করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দোষ স্বীকার করেছেন। পলাতক আসামি মোবারককে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর