চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ নিহত দুই

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ এএম

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের (পাখি ভ্যান) চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৭০) ও ভ্যানের যাত্রী মোহাম্মদ জমা গ্রামের বাসিন্দা কৃষক সরোয়ার হোসেন (৭৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোহাম্মদ জমা গ্রাম থেকে কৃষক সরোয়ার হোসেন ভ্যানে চড়ে পার্শ্ববর্তী সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। ভ্যানটি নয়মাইলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহমুখি একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে । 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর