সংঘর্ষে উড়ে গেলো বাসের ছাদ, তবুও ছুটলো পাঁচ কিলোমিটার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:৪৮ এএম

ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। তবে ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক। পরে জনরোষে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে ঘটে এ দুর্ঘটনা।  

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমষপুরে আসলে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষতে বাসের ছাদ উড়ে যায়। এসময় কয়েকজন আহত হন। তবে যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক। পরে আরেকটি প্রাইভেট কারেও ধাক্কা মারে বেপরোয়া বাসটি। তবে প্রাইভেট কারে থাকা যাত্রী বা চালকের কোনো ক্ষতি হয়নি। 

তিনি আরও জানান, পদ্মা সেতুতে না উঠে লৌহজংয়ের আভ্যন্তরীণ সড়কে ঢুকে যায় বাসটি। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদ্রাসার সামনে বাসটির পথরোধ করে। পরে  স্থানীয়রা চালককে আটক করে মাদ্রাসার রাখেন। তবে সেখান থেকে চালক পালিয়ে যান 

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানান এ কর্মকর্তা।

আরবিএস
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর