জুঁইকে পাঁচ জনের ধর্ষণ, পরে হত্যা: পুলিশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম

নাটোরের বড়াইগ্রাম জেলার সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ধর্ষণের পর পড়নের কাপড় দিয়ে শিশুটির শ্বাসরোধে হত্যা করে। এমনকি শিশুটিকে যাতে চেনা না যায় সেজন্য এডিস জাতীয় পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয় মুখও।

রোববার (২০ এপ্রিল) দুপুরে পাবনার চাটমোহর থানায় স্থানীয় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম।

নির্যাতনের শিকার জুঁই (৭) বড়াইগ্রাম উপজেলার বড় গারফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহেরুল ইসলামের মেয়ে।

গ্রেপ্তাররা হলেন, বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের সোহেল রানা (২৫), শেখ সাদি (১৬), শাকিব (১৬), দিয়ার গাড়ফা গরমাটি গ্রামের সিয়াম (১৩) চাটমোহর উপজেলার রামপুর গ্রামের আবদুল্লাহ (১৬)।

ওসি জানান, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিকেলে শিশু জুঁই তার দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে প্রতিবেশীর আম বাগানে আম কুড়াতে যায়। সেখান থেকে ওই তরুণরা তাকে ভুলিয়ে পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ যাতে কেউ চিনতে না পারে সেজন্য মুখে এসিড জাতীয় পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা পহেলা বৈশাখের দিন গাঁজা সেবন করে ফুর্তির  পরিকল্পনা করেছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পেরে শিশু জুঁইকে পেয়ে নির্যাতন চালায়। ঘটনার পর বড়াইগ্রাম ও চাটমোহর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার ও ঘটনার ক্লু উদঘাটন করতে সক্ষম হয়। পরে তাদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল বিকেলে দাদীর কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। এরপর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর