দলে দলে পাকিস্তান ছাড়ছে আফগান শরণার্থীরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম

চলতি বছরের এপ্রিলের প্রথম তিন সপ্তাহে এক লাখের বেশি আফগান শরণার্থী পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। বসবাসের অনুমতি বাতিলের পর বাধ্য হয়ে পাকিস্তান ছাড়ছেন তারা। এসব আফগানদের সন্ত্রাসী ও অপরাধী আখ্যা দিয়ে পাকিস্তান সরকার ১ এপ্রিল থেকে অভিযান শুরু করে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল মাসে এক লাখ ৫২৯ জন আফগান শরণার্থী নিজ দেশে চলে গেছেন। বিশ্লেষকরা মনে করছেন, তালেবান সরকারের ওপর চাপ তৈরি করতেই পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে। কারণ পাকিস্তান সম্প্রতি সীমান্তে হামলা বেড়েছে।

এজন্য মূলত তালেবান সরকারকেই দায়ী করছে ইসলামাবাদ। এসব বিষয় সমাধানে সম্প্রতি তালেবান নেতাদের সাথে সাক্ষাৎও করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে প্রায় ৪০ লাখ আফগান বসবাস করছেন। সরকারের আনুমানিক হিসাব অনুযায়ী, তাঁদের মধ্যে ১৭ লাখই অনিবন্ধিত।

যুদ্ধবিগ্রহের কারণে দশকের পর দশক ধরে আফগানিস্তানের এসব নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। এদের অনেকেই পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন, সেখানে বিয়ে করেছেন, সন্তান-সন্ততিও আছে। তাঁরাও পাকিস্তানে বেড়ে উঠেছেন। আফগানিস্তানে তাঁদের কখনোই যাওয়া হয়নি। তাঁরা বুঝতে পারছেন না, আফগানিস্তানে গিয়ে তাঁরা কী করবেন, কিংবা তাঁদের জন্য সেখানে কী অপেক্ষা করছে।

তবে পাকিস্তান সে দেশে বসবাস করা আফগান শরণার্থীদের ব্যাপকভাবে বহিষ্কার করতে শুরু করেছে। চলতি এপ্রিলের মধ্যে ৮০ হাজার শরণার্থীকে ফেরত পাঠানোর লক্ষ্য রয়েছে পাকিস্তান সরকারের। বলা যায়, এই সিদ্ধান্ত আফগান শরণার্থীদের কাছে বজ্রাঘাতের মতো হয়ে এসেছে।

একাত্তর/আরএ
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর