শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু, আল-জাজিরাকে ড. ইউনূস

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে। 

কাতারভিক্তিক গণমাধ্যম আল-জাজিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পতিত সরকারের নেতা-কর্মীদের লুটপাটসহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। 

প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি ও দেশটির প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে। 

ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন, সংস্কার, পতিত শেখ হাসিনার সরকারের অনিয়ম দুর্নীতির বিচারসহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পতিত শেখ হাসিনা সরকার, হত্যা-গুমসহ মানবাধিকার লংঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে, তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইবুনালে তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেয়ার পাশাপাশি বিমসটেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহবান জানানোর কথাও জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

ভারত বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে সামজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা দেয়ার  সুযোগ নেই বলেও জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সর্ম্পকের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সার্ক ও বিমসটেক জোটকে সক্রিয় করা জরুরি। 
পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণ নামের হাজার হাজার কোট টাকা পাচার করা হয়েছে বলেও আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারের জানান ড. মুহাম্মদ ইউনূস।

 

একাত্তর/এসি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর