ইরেশ যাকেরের নামে হত্যা মামলা, যা বললেন আইন উপদেষ্টা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন।  

এদিকে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী, শোবিজ তারকা ও পরিচালকরা।  

এ প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, অভিযোগের বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেপ্তার নয়। সারাদেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা হচ্ছে। যা ঠিক না। কিন্তু আমরা মামলা করতে বাধা দিতে পারি না।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, আইনমন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া আছে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। মামলা হলেই গ্রেপ্তার নয়।

তিনি আরও বলেন, মামলা করতে কোনো বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশে কেউ মামলা করছে কিনা বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা তা জানতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উদ্দেশ্যপ্রণোদিত মামলা কারা করছে তার খোঁজ নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

আরবিএস
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর