পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান

আপডেট : ০১ মে ২০২৫, ১০:২৭ পিএম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
 
বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদরদফতর থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে অ্যাসোসিয়েশনের সদস্যরা সিলেকশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ নির্বাচিত করেন। আগামী এক মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এর আগে ২৮ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক হন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

আরবিএস
বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের চালু করা ‘লটারি প্রথা’ বাতিলের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে, সচিবালয়ে স্বরাষ্ট্র...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। পদায়নকৃত এসব এসপিরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর