অচলাবস্থা নিরসনে নির্বাচনই একমাত্র পথ: ফারুক

আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:৫৬ পিএম

বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি দাবি করেন, দেশের ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং বিএনপি কখনোই জোর করে ক্ষমতায় যেতে চায় না। 

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কিন্তু কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। দরকার নির্বাচনের উপযোগী বাস্তবমুখী সংস্কার।

তিনি স্পষ্টভাবে জানান, যে নির্বাচন রাতে হয়, ভোট ডাকাতি হয়, জনগণের অধিকার হরণ হয়- সেই নির্বাচন বিএনপি চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না। বিএনপি বারবার নির্বাচনের কথা বলেই প্রমাণ করছে, এ দলটি জনগণের অধিকার ও ভোটের মর্যাদায় বিশ্বাস করে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিল। ভোটের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এই অবস্থায় তিনি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির পক্ষ থেকে এ দাবির পেছনে রয়েছে জনগণের ইচ্ছা, গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি এবং একটি প্রতিনিধিত্বশীল ব্যবস্থার প্রত্যাশা।

এআরএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর