জম্মু সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সাত ‘সন্ত্রাসী’ নিহত

আপডেট : ০৯ মে ২০২৫, ০২:৫৪ পিএম

জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাত ‘সন্ত্রাসী’কে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের দাবি, বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে ধান্ধার পোস্ট থেকে সীমান্ত পেরিয়ে গুলি চালিয়ে পাকিস্তান রেঞ্জার্স তাদের অনুপ্রবেশে সহায়তা করেছিল।

তাদের দাবি, বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে ধান্ধার পোস্ট থেকে সীমান্ত পেরিয়ে গুলি চালিয়ে পাকিস্তান রেঞ্জার্স তাদের অনুপ্রবেশে সহায়তা করেছিল। একটি ভিডিওতে ভারতের সামরিক অভিযানে পাকিস্তানি পোস্টেরও ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। 

ভারতের সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা, সামরিক ঘাঁটি ও শহরগুলোতে হামলার পরপরই কাশ্মীর সীমান্তে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি রেঞ্জার্স ঘাঁটি থেকে পর পর গুলি চলছিল। রাতের অন্ধকারে ঘন জঙ্গলে মুহুর্মুহু গুলি চলেছে। এক পর্যায়ে দেখা গেছে হামলার জবাব দিতে বিএসএফ পাক সীমান্ত ছাউনিটিকে উড়িয়ে দিয়েছে।

এদিকে ভারতের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

শুক্রবার পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লির সাউথ ব্লকে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন রাজনাথ। 

প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং বৈঠকে উপস্থিত ছিলেন। 

অপরদিকে সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে পৌঁছেছেন আইবি প্রধান। বৈঠকে বিএসএফের মহাপরিচালক, সিআইএসএফের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন বলে জানা গেছে। 

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশে প্রথম বারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের সশস্ত্র বাহিনী এবং তাদের পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের পদক্ষেপ নিশ্চিত...
ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে পাকিস্তান শনিবার মধ্যরাত থেকে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ শুরু করেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর