বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক

আপডেট : ১৪ মে ২০২৫, ০৮:৪৭ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। 

বুধবার (১৪ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি প্লট জা‌লিয়া‌তির অভিযোগ অনুসন্ধান শে‌ষে হা‌সিনা-রেহানা ও তা‌দের প‌রিবারের সদস‌্যদের বিরু‌দ্ধে মামলা ক‌রে দুদক। সেই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। 

তিনি জানান, দুদকের তল‌বে হা‌জির না হয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সি‌দ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষ‌য়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারা‌লেন। তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হবে। 

দুদক চেয়ারম্যান জানান, শেখ হা‌সিনা‌কে দেশে ফি‌রি‌য়ে এনে বিচারের মু‌খোমু‌খি কর‌তে কাজ ক‌রে যাচ্ছে কমিশন। ভার‌তের সঙ্গে শেখ হা‌সিনার আমলে করা ব‌ন্দি বি‌নিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

তিনি জানান, ২০১১ সালে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি করা হয়েছে। তাই আসামিকে ধরে আনতে আইনি কোনো সমস্যা নেই। 

প্লট জা‌লিয়া‌তি মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প ৮০ হাজার কো‌টি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে দুদকে। 

অনুসন্ধান শুরু হ‌য়ে‌ছে দে‌শের সব বিমান বন্দর উন্নয়‌নের না‌মে হাজার কো‌টি টাকা লোপা‌টেরও। এর আগে দুদক তলব করলেও হাজির হননি শেখ হাসিনা। 

একই পথে হাঁটলেন রেহানা কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও। গুলশানের ফ্ল্যাট জা‌লিয়া‌তি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলব করে দুদক। কিন্তু তলবের হাজির হননি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। কোনো আইনজীবী বা কোনো প্রতিনিধির মাধ্যমে কোনো তথ্য জানাননি দুদককে। এতে আত্মপক্ষ সমর্থনের সু‌যোগ হারালেন টিউলিপ সিদ্দিক। 

দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপকে আমরা আলাদা কোনো অপরাধী হিসেবে বিবেচনা করছিনা। আমরা স্বাভাবিকভাবে যদি তাকে না পাই, তিনি যদি বিদেশি নাগরিক কিংবা বিদেশি হন সেক্ষেত্রে আমরা তাকে পলাতকই ধরবো। সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নিতে পারি। সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে।

তিনি বলেন, তারা তলবে হাজির না হওয়ায় এখন তাদের যা বলার আদালতের বলতে হবে। আইন অনুযায়ী এগিয়ে যাবে অনুসন্ধান, তদন্ত। 

একাত্তর/এসি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর