রাজধানীর সাত জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৬:০২ পিএম

সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষায় রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর কয়েকটি জায়গায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে আইএসপিআর।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

একাত্তর/আরএ
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে রাইফেল, পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, সরঞ্জামাদি এবং মাদক উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬টি অ্যামুনিশন, দুই দশমিক ৩৯ কেজি গান পাউডার...
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর