ঢাকায় বনলতা এক্সপ্রেসে অভিযান, আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬টি অ্যামুনিশন, দুই দশমিক ৩৯ কেজি গান পাউডার ও দুই দশমিক ২৩ কেজি প্লাস্টিক। এসময় জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান চালানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে এসব উদ্ধার করা হয়।  

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে রাইফেল, পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, সরঞ্জামাদি এবং মাদক উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষায় রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর কয়েকটি জায়গায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে আইএসপিআর।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর