পাইলট নিহত, হাসপাতালে হতাহতের তালিকা দিলো আইএসপিআর

আহত উদ্ধারের সংখ্যা (সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত)

  • উত্তরা এলাকার বাংলাদেশ মেডিক্যাল ২৩
  • শিনশিন জাপান হাসপাতাল ১১
  • ক্রিসেন্ট হাসপাতাল ১৫
  • লুবানা হাসপাতাল ২০
  • ইস্টওয়েস্ট হাসপাতাল ০১
  • মুনসুর হাসপাতাল ০৮
  • ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট ৩৮ 

মোট আহত উদ্ধার ১১৬ জন

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন। এছাড়া বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লে. তৌকির মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতলে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সোমবার (২১ জুলাই) বিকেল পাঁচটার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। পরে আইএসপিআর ওই ফ্লাইটের পাইলটের মৃত্যুর খবরও নিশ্চিত করে।

বিভিন্ন হাসপাতালে হতাহতের তালিকা:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
  • জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ নিহত ২
  • সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত নেই, নিহত ২
  • উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২
  • উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১
  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে হাসপাতালগুলো জানিয়েছে, এই মুহূর্তে নেগেটিভ রক্তের প্রয়োজন সবচেয়ে বেশি। দাতাদের সংলগ্ন হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর:

  • মিলিটারি রেস্কিউ ব্রিগেড  01769024202
  • সিএমএইচ বার্ন ইউনিট  01769016019
  • সিএমএইচ ইমার্জেন্সি  01769013311
  • মাইলস্টোন স্কুল Admin Officer  01814774132
    ‬Vice Principal  01771111766

ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।

একাত্তর/এসি
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে রাইফেল, পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, সরঞ্জামাদি এবং মাদক উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬টি অ্যামুনিশন, দুই দশমিক ৩৯ কেজি গান পাউডার...
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষায় রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর কয়েকটি জায়গায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে আইএসপিআর।
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর