সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ

আপডেট : ২১ মে ২০২৫, ০৪:২৩ পিএম

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২১ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাধবী দেবনাথের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। আদালত এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

একাত্তর/আরএ
ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ আট জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার একটি আদালত।
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী মামলায় গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে একদিন এবং শাহবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর