গেজেট প্রকাশের আগে রাজপথ ছাড়বে না ইশরাকের সমর্থকরা

আপডেট : ২২ মে ২০২৫, ১০:৪৫ এএম

নিজেদের কর্তৃত্ব, লুটপাট আর দুর্নীতি কমে যাবে বলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে সরকার বসাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদালতের রায় আর নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়ন না হবে ততক্ষণ প্রধান উপদেষ্টার বাসার সামনে থেকে সরবেন না তারা।

বুধবার (২১ মে) দিনগত মধ্যরাতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে দুপুর থেকেই প্রধান উপদেষ্টা বাস ভবনের সামনে তার সমর্থকদের এই অবস্থান।

আন্দোলনকারীদের দাবি আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হওয়ার পরও অদৃশ্য কোনো কারণে তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না।

ইশরাক হোসেনের সমর্থকদের দাবি, নিজেদের ক্ষমতা কমে যাওয়ায় ভয়ে বৈধ হওয়ার পরও তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না কতিপয় উপদেষ্টারা।

তারা হুঁশিয়ারি দেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে ততক্ষণই চলবে এই আন্দোলন।

প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের আগে প্রায় এক সপ্তাহ একই দাবিতে বিক্ষোভ অবস্থান ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা।

 

একাত্তর/আরএ
এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে মঙ্গলবারও (১৭ জুন) অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা।
স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নিবেন না বলে জানান বিএনপি নেতা ইশরাক হোসেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর