রাজধানীসহ সারাদেশে বৃষ্টি অব্যাহত

আপডেট : ৩০ মে ২০২৫, ১২:০২ পিএম

সরকারি ছুটির দিনেও বৃষ্টির কারণে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীর। শুক্রবার (৩০ মে) সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসলেও পানি আটকা পড়েছে বিভিন্ন রাস্তায়। সিটি কর্পোরেশন পানি নিষ্কাশনে কাজ অব্যাহত রাখলেও ক্ষোভ ঝাড়ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে বাইক রাইডাররা।

রাজধানীর অভিজাত এলাকা মহাখালী ডিওএইচএসে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রবেশমুখে হাঁটু সমান পানি জমা কাল রাত থেকেই। মূল রাস্তার পানিও নামার নাম নেই। আর এতে মাঝেমধ্যেই বিকল হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে সিএনজির মতো ত্রিচক্র যান।

মহাখালী ছাড়া শান্তিনগর নিউমার্কেট ফকিরাপুরসহ অনেক রাস্তায়ই পানি জমে থাকার কারণে তীব্র ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে রাজধানীবাসীকে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিন বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় সে নিয়েই দুশ্চিন্তায় নগরবাসীর।

তবে বৃষ্টির কারণে আয় প্রায় শূন্য হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাইক রাইডাররা।

আবহাওয়া অফিস সরকারি ছুটির দিনেও বৃষ্টির কারণে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীর। শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসলেও পানি আটকা পড়েছে বিভিন্ন রাস্তায়। জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টি, মঙ্গলবার সূর্যের দেখা মিলতে পারে।

একাত্তর/আরএ
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
সদরঘাট লঞ্চ টার্মিনালে এবার ঈদযাত্রার চিরচেনা উপচেপড়া ভিড় নেই। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর