মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও: সিপিডি

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:১৬ পিএম

প্রস্তাবিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু প্রত্যাশার সাথে হতাশাপূর্ণ, ফলে তা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)।

জাতীয় বাজেট পর্যালোচনা করতে গিয়ে সিপিডি বলছে, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও। কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করা উচিত বলেও মনে করে সিপিডি। কারণ হিসেবে তাদের যুক্তি, এটি জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক।

২০২৫-২৬ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে বরাবরই সরকারের কঠোর সমালোচক সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু প্রত্যাশার সাথে হতাশাপূর্ণ। আবার এই কর আয় দিয়েও বৈষম্য দূর করা একেবারেই দুরূহ বলেও মনে করে সিপিডি।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ৯/১০ এর ঘরে থাকা মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার একটা আশা প্রস্তাবিত বাজেটে দিয়েছেন অর্থ-উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। যেটি বাস্তবায়ন শুধু কষ্টকরই নয়, উচ্চাভিলাষী বলেও মনে করে সিপিডি। 

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটের পরদিন রাজধানীর এক হোটেলে আয়োজিত এই আলোচনায়, কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিপক্ষে নিজেদের শক্ত অবস্থানের কথাও তুলে ধরে সিপিডি।

প্রতিষ্ঠানটি বলছে, কালো টাকা সাদা করতে দেয়া, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আবার এটি জুলাই বিপ্লবের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথেও সাংঘর্ষিক।

প্রস্তাবিত বাজেটে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে হলে, এনবিআরকে ২৯ দশমিক ৪ শতাংশ আদায় বেশি করতে হবে, সংস্কার ছাড়া যেটি প্রায় অসম্ভব বলেও জানিয়েছে সিপিডি।

একাত্তর/আরএ
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর