প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক গণতন্ত্রের জন্য সুসংবাদ: মির্জা ফখরুল

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে সংসদ নির্বাচন পেছানো বার্তাকে ‘দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডনে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক শেষে শুক্রবার (১৩ জুন) গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌথ ঘোষণায় বলা হয়েছে সৌহাদ্যপূর্ণ পরিবেশ এবং সুন্দরভাবে বৈঠক হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাবে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন।

তিনি বলেন, জাতি একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলো। দুই ঘণ্টার বৈঠক সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। সৌহার্দপূর্ণ বৈঠক হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠকের প্রধান বিষয় ছিলো নির্বাচন ইস্যু। তারেক রহমানের প্রস্তাব ছিলো এপ্রিল উপযুক্ত সময় নয়, এতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, জাতি উদ্বিগ্ন ছিলো, তবে তারেক রহমান সফল হয়েছেন। তাকে ধন্যবাদ। বিচক্ষণতার পরিচয় দেয়ায় প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা। এখন প্রয়োজন হবে অতীতের ছোটখাটো কথাবার্তা ভুলে সামনে জাতীয় ঐক্য দৃঢ় করে সুষ্ঠুভাবে নির্বাচন করা। ১৫ বছর পরে গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছে দেশ।

মির্জা ফখরুল বলেন, চারদিকে অনিশ্চয়তা ছিলো, তবে এই বৈঠক প্রমাণ করে চেষ্টা থাকলেই ঘুরে দাঁড়ানো সম্ভব। নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম খালেদা জিয়াকেও। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যাই।

সবশেষ জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর