ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:৪০ পিএম

ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।

এএফপির খবরে বলা হয়, ইরান এ বৈঠক আহ্বানের অনুরোধ জানায়, আর রাশিয়া ও চীন এতে সমর্থন দেয় বলে একটি কূটনৈতিক সূত্র এএফপিকে নিশ্চিত করেছে।

সূত্রমতে, ইসরাইলের সাম্প্রতিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি পেশ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

চিঠিতে আরাগচি উল্লেখ করেছেন:

  • ইসরাইলের এ বর্বর হামলাগুলো শুধুমাত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন অনুযায়ী এগুলো স্পষ্ট আগ্রাসন এবং যুদ্ধাপরাধ—বিশেষ করে জেনেভা কনভেনশন অনুযায়ী।
  • তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
  • চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবকে এই আগ্রাসনের নিন্দা জানাতে এবং জরুরি, সুস্পষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
  • তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
  • আরাগচি সতর্ক করেন, এ হামলার প্রতিক্রিয়ায় যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এটি আগ্রাসনকে উৎসাহিত করবে, দায়মুক্তিকে পুরস্কৃত করবে এবং ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলে আরো বিশৃঙ্খলা ডেকে আনবে।
  • তিনি জোর দিয়ে বলেন, ইরান তার আত্মরক্ষার অধিকার সংবিধান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষণ করে, এবং অবৈধ ও কাপুরুষোচিত এ হামলার জবাবে উপযুক্ত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।
  • তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, জনগণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
  • শেষাংশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল এ বেপরোয়া আগ্রাসন ও কৌশলগত ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হবে।
একাত্তর/আরএ
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর