ঘাটে লঞ্চ ভিড়লেই শুরু হয় ভোগান্তি!

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:০৮ এএম

বরিশাল থেকে ঢাকার ভাড়া পাঁচশ’, আবার লঞ্চ থেকে নেমে সদরঘাট থেকে লোকাল বাসে সাভার কিংবা গাজীপুর যেতেও গুনতে হচ্ছে সমপরিমাণ অর্থ। একইরকম বেশি ভাড়া দিয়ে রাজধানীতে নিজের গন্তব্যে পৌঁছেছেন যাত্রীরা, কোনো কোনো বাসে ভাড়া রাখা হয়েছে চার থেকে পাঁচগুণ পর্যন্ত। ঈদযাত্রার ফিরতি পথে এমন ভোগান্তির শিকার হয়ে নৌপথে ফিরেছেন কর্মজীবীরা। যাত্রীদের দাবি সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি পরিবহন শ্রমিকদের নৈরাজ্য।

প্রিয়জনের সাথে স্বস্তির ঈদ উদযাপন করে নৌপথের দীর্ঘযাত্রা শেষে ঢাকায় যখন নোঙর করে দক্ষিণবঙ্গের লঞ্চ তখন থেকেই শুরু ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়, এক রিকশা চালকের সাথে যাত্রীর বিতণ্ডা হচ্ছে ভাড়া নিয়ে। সাধারণ সময়ে যখন সদরঘাট থেকে গুলিস্তানের ভাড়া দিতে হয় পঞ্চাশ টাকা, এখন সেখানেই ২০০ টাকা দাবি করে বসেছেন এই চালক।

এদিন প্রায় একইরকম বেশি ভাড়া নেয়ার অভিযোগ ছিলো অন্য যাত্রীদের। লোকাল বাসে চল্লিশ টাকার মিরপুরের ভাড়া রাখা হচ্ছে একশ’ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি সংকট সাভার-গাজীপুরের যাত্রীদের।

বাস-রিকশার ভাড়ায় যখন এমন নৈরাজ্য পরিস্থিতি তখন উপায় না পেয়ে অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়। তাদের অভিযোগ, পুলিশের সামনেই এ ধরনের বাড়তি ভাড়া নেয়া হলে প্রশাসন কার্যত কোনো উদ্যোগই নিচ্ছে না।

অন্যদিকে পরিবহন শ্রমিকদের দাবি, সকল পরিবহনে বেশি ভাড়া আদায় করা হচ্ছে না।

ট্রাফিকের দায়িত্বে থাকা ছাত্র সহযোগীরা অবশ্য যাত্রীদের সাথে ভিন্নমত পোষণ করে বলেন, তারা অভিযোগ পেলেই পুলিশের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছেন।

ফিরতি পথের যাত্রায় এমন ভোগান্তির মধ্যেই শনিবার ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। তাদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের এমন ভোগান্তিতে পড়াটা ব্যবস্থাপনার চরম দুর্বলতারই চেহারা।

একাত্তর/আরএ
ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাদঁপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি।
শেষ মুহূর্তের ঈদযাত্রায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। যাত্রীচাপ কম থাকার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চ বসিয়ে রাখছেন মালিকেরা। বিআইডব্লিউটিএ-এর তদারকির অভাবে সাধারণ...
দীর্ঘ এক বছরের প্রতীক্ষা শেষে নাড়ির টানে বাড়ি ফেরার ব্যাকুলতা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই রাজধানীর এই প্রধান নদীবন্দরটি ছিলো উৎসবমুখর। প্রতিটি লঞ্চেই যাত্রীদের...
রাজধানীর সদরঘাটে যাত্রীবোঝাই ট্রলারে ‘জাকির সম্রাট-৩’ নামক একটি লঞ্চের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর