ইসরাইলে ইরানের হামলায় নিহত আট, নিখোঁজ ৩৫, আহত বহু

আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:২৯ এএম

ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

ইসরাইলের পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চার জন নিহত হয়েছেন। জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে চার জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিলো।

বিবিসির খবরে বলা হয়, শনিবার (১৪ জুন) স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরান প্রথম দফায় মিসাইল হামলা শুরু করে। দ্বিতীয় দফায় রোববার ভোরে তেল আভিভে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়া হয় যে ইসরাইলের বিরুদ্ধে ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ড্রোন ও একশোর বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইরানের কয়েকটি শহরে।

ওই খবরে জানানো হয়েছে এই পর্যায়ে মূল লক্ষ্য তেল আভিভ ও হাইফা শহর।

অন্যদিকে ইসরাইলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানের একটি পরমাণু কেন্দ্র ছাড়াও শাহরান তেল ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাসফিল্ডে ইসরাইলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

আহতদের বিষয়ে টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ইসরাইলের হলন শহরে অবস্থিত হলনের উলফসন মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের পর ৬৫ জন আহতকে ভর্তি করা হয়েছে। পাঁচ জনের অবস্থা গুরুতর, সাত জনের অবস্থা মাঝারি এবং বাকিদের অবস্থা হালকা।

বেয়ার ইয়াকভের শামির মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ২৮ জনকে চিকিৎসা দিচ্ছে। এক জনের অবস্থা গুরুতর, এক জনের অবস্থা মাঝারি এবং ২০ জন হালকা আহত।

তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত ৩৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আশদোদের আসুতা মেডিকেল সেন্টার জানিয়েছে, পাঁচ জনের চিকিৎসা চলছে - এক জনের অবস্থা গুরুতর এবং চার জনের অবস্থা মাঝারি।

একাত্তর/আরএ
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর