আমরা খামেনিকে হত্যা করবো না, অন্তত আপাতত নয়: ট্রাম্প

আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৩০ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় 'লুকিয়ে আছেন' যুক্তরাষ্ট্র জানে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবো না, অন্তত আপাতত নয়। 

মঙ্গলবার (১৭ জুন) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাপে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। তিনি এমন সময় এসব পোস্ট দিলেন যখন ইরান-ইসরাইলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। 

ট্রাম্প বলেন, তিনি (আয়াতুল্লাহ আলী খামেনি) একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) করবো না, অন্তত আপাতত নয়। 

তিনি আরও বলেন, কিন্তু আমরা বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না।

আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “নিঃশর্ত আত্মসমর্পণ!” তবে ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে তেহরানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের আকাশ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। তবে বিবৃতিতে "আমরা" বলে কাদের কথা উল্লেখ করছে তা স্পষ্ট নয়।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর