হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৩:০৪ পিএম

ইরান-ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যাতে জড়িয়ে না পড়ে, সেই দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের বিমানবাহী যে তিনটি রণতরী মধ্যপ্রাচ্যে অবস্থান করছে; সেগুলো যেন প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে, হামলা না চালায়। সংঘাতে জড়াতে চায় না মার্কিনিরা।

যুক্তরাষ্ট্র যেন ইরান-ইসরাইলের মধ্যকার যুদ্ধে জড়িয়ে না পড়ে, সেটাই বিক্ষোভের মূল দাবি। তারা বলছেন, ইসরাইল বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে। এক বিক্ষোভকারী বলেন, আমি ইরানে যুদ্ধ চাই না। নেতানিয়াহু ভাবছেন তাদের কাছে পরমাণু অস্ত্র আছে। কোনও তথ্য ছাড়াই ইরানে হামলা চালাচ্ছে।

ইরানে যুদ্ধ নয়, ইসরাইলের অস্তিত্ব থাকা উচিত নয় এমন নানা ধরনের যুদ্ধবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা।  ইরানে ইসরাইলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের না জড়ানোর দাবিতে বিক্ষোভ হয়েছে নিউইয়র্কেও। ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরাইলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান বিক্ষোভকারীরা।

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও। ১৮ বছর বয়সী কলেজ ছাত্র বলেন, এটি তাদের যুদ্ধ, এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমি আশা করি এটি আমাদের যুদ্ধে পরিণত হবে না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত, কারণ এই মুহূর্তে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। এবং তারা ইরানে হামলা করেছে, মূলত সম্পূর্ণ বিনা উস্কানিতে।

অন্যদিকে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, বেশির ভাগ জনগণ চান না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়াক। তিনি বলেন, ভার্জিনিয়া একটি সেনাবাহিনী বান্ধব রাজ্য। তারপরও সেখানকার মানুষ তাঁকে যুদ্ধ না চাওয়ার বার্তা দিয়েছেন।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর