কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হয়েছে: অর্থ উপদেষ্টা

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:১৩ পিএম

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ দেয়া হয়েছিলো কিন্তু অনুমোদনের সময় তা বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২২ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জের সময়ে বাজেট করাটা খুব একটা সহজ ছিলো না। অনেকে বলছেন পুরোনো পথেই হাঁটছে, কিন্তু পুরোনো পথ দিয়েই হাইওয়ে হয়। বাস্তবায়নই চ্যালেঞ্জ, খুব কঠিন হচ্ছে।

সকালে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এ সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।

বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৫.৫ আর মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, প্রস্তাবনার চেয়ে মূল বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা বাড়তি দেওয়া হয়েছে।

বাজেট সাপোর্ট হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সব মিলিয়ে ২.৬ বিলিয়ন ডলার পাওয়া যাবে। এছাড়া ৫.১ বিলিয়ন ডলার আসবে প্রকল্প সহায়তা হিসেবে।

আগামী অর্থবছরে বাজেটে ব‍্যবসায়িবান্ধব ও বাইরের বিনিয়োগ সহজে হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এসময় অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিষয় বাতিল বলা হলেও অতিরিক্ত ১০ শতাংশ কর প্রদান করলে প্রশ্ন তোলা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিনিয়োগ বাড়া নিয়ে প্রশ্নের জবাবও মিললো তার কাছে।

একাত্তর/আরএ
দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের...
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর