উত্তাল মেঘনায় জীবন ঝুঁকি, ‘কাজীর গরু কিতাবে, গোয়ালে নাই’

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম

প্রবাদ আছে ‘কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই’ -ঠিক একই অবস্থা লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, রামগতি ঘাটে। প্রতিদিন এই নৌপথে শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পারি দিচ্ছেন উত্তাল মেঘনা। নৌরুটে চলা ৩০টির বেশি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলার, স্পিডবোটে নেই লাইফ জ্যাকেট। এমনকি নেই প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থাও। অথচ ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে এই রুটে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ। তাদের ভাষ্য, এসময় সি-ট্রাক দিয়ে চলাচলের নির্দেশনা আছে। নেওয়া হয়েছে সচেতনতামূলক কার্যক্রমও। কিন্তু স্থানীয়রা বলছেন, এই সচেতনতামূলক কার্যক্রম কেবল কাগজেই থাকে। মাঠে এর কোনো বাস্তবায়ন দেখা যায় না। নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। 

সরেজমিন, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলা, হাতিয়া, চেয়ারম্যানঘাটসহ বিভিন্ন রুটে প্রতিদিনই ছোট ছোট ট্রলারে যাত্রী পরিবহন করা হচ্ছে। ঘাটে নেই কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা, নেই নৌ-পুলিশ বা কোস্টগার্ডের তৎপরতা।

স্থানীয়দের অভিযোগ, কাগজে-কলমে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে কিছুই নেই। কিছু অসাধু নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যকে ম্যানেজ করেই চলছে এই পরিবহন।

ভোলা থেকে লক্ষ্মীপুরগামী যাত্রী আমজাদ হোসেন বলেন, মাঠে কাজ করি। প্রতিদিন যাওয়া-আসা লাগে। বিকল্প কিছু নাই। ভয় হয়, কিন্তু উপায় কী?

আরেক যাত্রী রুকসানা বেগম বলেন, শিশু নিয়ে চলাচল করি। ট্রলারে কোনো নিরাপত্তা নাই। মাঝ নদীতে ঢেউ উঠলে আল্লাহর ওপর ভরসা করা ছাড়া কিছুই করার থাকে না।

এদিকে নৌ চালকরাও বলছেন, বাধ্য হয়েই চালাতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক ট্রলার চাল বলেন, নিষেধাজ্ঞার কথা সবাই জানে। কিন্তু যাত্রীর চাপ আছে, আবার লোকজন ম্যানেজ করেই চালাই। দিন আনে দিন খাই, চলাচল বন্ধ করলে পরিবার না খেয়ে মরবে।

সংশ্লিষ্ট তথ্য বলছে, গত পাঁচ বছরে এ নৌরুটে প্রাণ গেছে অন্তত ২০ জনের। নিখোঁজ রয়েছেন আরও সাত জন। এবার ঈদেও হাতিয়ার চর মেঘনায় ট্রলার ডুবে মারা যান লক্ষ্মীপুরের সাইফুল ইসলামসহ তিন জন। এখনও নিখোঁজ তিন বছরের এক শিশু।

স্থানীয় জেলে শহিদুল বলেন, চোখের সামনেই ট্রলার উল্টে মানুষ মারা গেছে। তারপরও কিছুই পরিবর্তন হয় নাই।

বিআইডব্লিউটিএ মজুচৌধুরীর হাট নদী বন্দরের সহকারী পরিচালক শাহ আলম বলেন, আমরা ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইঞ্জিনচালিত ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করি। এসময় সি-ট্রাক দিয়ে চলাচলের নির্দেশনা আছে। সচেতনতামূলক কার্যক্রমও নেওয়া হয়েছে।

কিন্তু স্থানীয়রা বলছেন, এই সচেতনতামূলক কার্যক্রম কেবল কাগজেই থাকে। মাঠে এর কোনো বাস্তবায়ন দেখা যায় না। অবতরণ ঘাটগুলোর অবস্থাও করুণ। নেই কোনো স্থায়ী অবতরণ ঘাট। যাত্রীরা বাঁশের সাঁকো ও ভাঙা কাঠের সেতু পেরিয়ে ট্রলারে ওঠেন। বর্ষায় পানি বাড়লে এই পথ আরও বিপজ্জনক হয়ে ওঠে। 

এর স্থায়ী সমাধান দাবি করে তারা বলেন, অবিলম্বে বিকল্প সেতু, নিরাপদ সি-ট্রাক সার্ভিস চালু ও ট্রলার চলাচলে কার্যকর নজরদারি না হলে যে কোনো সময় বড় ধরনের ট্র্যাজেডি ঘটবে।

চর রমণী মোহন ইউপি সদস্য নয়ন আক্তার বলেন, প্রতিটি বর্ষায় এই নদীপথে মানুষ মরছে। দায় এড়ানোর সময় এখন নয়, ব্যবস্থা না নিলে আরও প্রাণ যাবে।

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর