টাকা গোনার মেশিনসহ বিকাশ-নগদে টাকা হাতানো দুই জন গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা, অনেকগুলো সিম কার্ড, টাকা গোনার মেশিন, মাদকসহ হ্যাকিংয়ের বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলা গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বিশ্বনাথপুর গ্রামের মাসুম বিল্লাহ। তিনি হ্যাকার হিসেবে পরিচিত। অন্যজন একই গ্রামের সিরাজুল ইসলাম।

গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) গ্রাহকসহ অসহায়, দরিদ্র পরিবারের বিভিন্ন ভাতাভোগী হিসাব নাম্বার হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সেনা ক্যাম্প জানায়, অভিযানে মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ চার হাজার ৪৯২ টাকা, দুই হাজার ২৫৪টি সিম কার্ড, সিসি ক্যামেরা, দুটি হার্ড ডিক্স, সাতটি মোবাইল ফোন, টাকা গোনার মেশিন, ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস জব্দ করা হয়েছে।

একাত্তর/এসি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধার গভীর রাতে ঘরের বাইরে উঠানে এসে মোবাইল ফোনে কথা বলার সময় এক নারীকে জোর করে তুলে পাশের একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর