‘পিআর ও স্থানীয় নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম

আনুপাতিক হারে ভোট (পিআর) ও স্থানীয় নির্বাচনের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতারা বলছেন, যেসব দল এই দাবি তুলছে তাদের উদ্দেশ্য ভিন্ন। একই সাথে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ‘নিয়ত’ কি? সেই প্রশ্নও তুলেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (২৮ জুন) জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। 

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ যখন প্রায় শেষের দিকে সেই সময়ে নতুন করে আলোচনায় পিআর বা আনুপাতিক ভোট।

বিএনপি অবশ্য বিষয়টিকে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা হিসেবে দেখছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানালেন, জাতীয় নির্বাচন ব্যতীত অন্য কোনো কিছুই সংকটের সমাধান দিতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা। 

বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের যদি ভাবে তাদের সব কথা মেনে নিতে হবে সেটি ঠিক না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়, এটি প্রয়োজনে পরিবর্তন হবে। 

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার।

এদিন সাঈদ আবদুল্লাহ‘র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি, সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, লেখক মুসা আল হাফিজ ও ভয়েস ফর রিফর্ম প্ল্যাটফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর