কেটলি বদলে শাপলা প্রতীক চায় নাগরিক ঐক্য

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম

দলীয় প্রতীক কেটলির বদলে শাপলা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছে নাগরিক ঐক্য। 

বুধবার (২ জুলাই) সিইসির সঙ্গে দেখা করে প্রতীক বদলের আবেদন জানায় দলটি।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, প্রতীক বদলের জন্য আমরা আবেদন করেছি। আমরা দলীয় প্রতীক কেটলির বদলে শাপলা চাই। 

তার আশা, প্রতীক বরাদ্দে নির্বাচন কমিশন কোনো বৈষম্য করবে না।

এদিকে গত ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক হিসেবে দলটির প্রথম পছন্দ শাপলা। দ্বিতীয় পছন্দের তালিকায় আছে কলম ও তৃতীয়তে মোবাইল। 

শাপলা জাতীয় ফুল হলে প্রতীক হিসেবে পেতে কোনো বাধা নেই বলে দাবি করে এনসিপি প্রধান নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলা একা জাতীয় প্রতীক নয়। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক কাঁঠাল। আবার ধানের শীষও প্রতীক আছে। এগুলো যেহেতু রাজনৈতিক দলের প্রতীক হয়েছে, শাপলাও হতে পারবে।

তবে নতুন দল হিসেবে এনসিপি শাপলা চাইলেও এতে ভাগ বসালে নাগরিক ঐক্য। দিনশেষে সিদ্ধান্ত নেবে ইসি।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর