আজীবন পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকার প্রত্যয় ইশরাকের

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

বিএনপি নেতা ইশরাক হোসেন আজীবন ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এক তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো । অপ্রিয় একটি পরিবেশে প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে স্বস্তিতে বসবাস করার জন্যে যারা পুরো জীবন উজাড় করে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান।

তিনি আরো বলেন, তাদেরকে কেও মেথর বলে হেয় করলে আমরা জনগণের মেথর হিসাবে তাদের জন্যে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মেথর সাহেবেরা হালালভাবে খেটে খায়। আর দুইদিন যাবৎ আসা ‘গণঅভ্যুত্থান’ সরকারের কেও কেও লুটপাট করে বেহুঁশ হওয়ার দশা।

পোস্টের সঙ্গে এআই দিয়ে তৈরি নিজের একটি ছবিও শেয়ার করেছেন ইশরাক হোসেন। ছবিতে দেখা যায়, ইশরাক হোসেনের গায়ে ময়লা ও ছেড়া টিশার্ট পড়া। হাতে রয়েছে ঝাড়ু। কাঁধে একটি বস্তা, সেটিতে প্লাস্টিকের বোতল ও অন্যান্য আবর্জনা ভর্তি।

পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা ইশরাকের হোসেনের এই ছবি জন্য প্রশংসা করেছেন, আবার অনেকে করেছেন ব্যঙ্গও।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর