আগামী সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, দাবি মার্কিন গণমাধ্যমের

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:১৯ পিএম

ইরানের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে উত্তর ইউরোপের নর্ডীয় দেশ নরওয়েতেই হতে পারে তেহরান-ওয়াশিংটন বৈঠক। 
 
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস বৃহস্পতিবার (৩ জুলাই) একাধিক সূত্রের বরাতে এসব কথা জানিয়েছে।  

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য উদ্যোগ নিয়েছেন। নরওয়ের রাজধানী অসলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে মিলিত হওয়ার পরিকল্পনা করছেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। 

এ পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলার পর এটিই হবে প্রথম সরাসরি আলোচনা।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান কথা বলতে চায় এবং আমার মনে হয় তারা আমার সাথে কথা বলতে চাইবে। এখন তাদের কথা বলার সময় এসেছে। আমরা তাদের ক্ষতি করতে চাইছি না। 

এদিকে বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন যে, তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করবে।

পেজেশকিয়ানের এমন ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইরানের এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর