নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) রাতে তাকে সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মুজিবুর রহমান রুহিত সিলেটের চৌমুহনী খাদিম এলাকার রাজন মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রুহিত নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দেড় দশকের প্রত্যেকটি হত্যার বিচার করবে বিএনপি: তারেক রহমান