জুলাই পুনর্জাগরণ উদযাপনে স্কুল-কলেজে দেখানো হবে ডকুমেন্টারি

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা।

এতে বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই পুনর্জাগরণ বিষয়ে ইতিহাস, চেতনা ও দেশপ্রেম তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাউশির ওয়েবসাইট www.dshe.gov.bd থেকে বা নির্ধারিত লিংকগুলো থেকে সংশ্লিষ্ট ডকুমেন্টারি সংগ্রহ করে প্রযোজ্য দিন ও সময়ে সেসব ভিডিও সব শিক্ষার্থীকে দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা এই নির্দেশনা এরইমধ্যে দেশের সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছেও পাঠানো হয়েছে।

গত বছরের ১৬ জুলাই সংঘটিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা ব্যাপক আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। এই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের জন্য সরকার এ বছর থেকে ‘জুলাই শহীদ দিবস’ এবং ‘জুলাই পুনর্জাগরণ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশনা জারি করা হয়েছে।

একাত্তর/আরএ
জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করতে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
চলমান তাপপ্রবাহের কারণে রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। আগামী সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। ২৮ এপ্রিল খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
শীতে মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন নির্দেশনা দেওয়ার তা আবার বদলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আসন্ন রমজানে স্কুল-কলেজ খোলা রাখার নির্দেশ দিয়ে ক্লাসের সময় নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।বৃহস্পতিবার (৩১ মার্চ) মাউশির এক আদেশে এই সময়সূচি ঠিক করে দেওয়া হয়। এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর