আধা কিলো পাকা রাস্তা না থাকায় অচল ১০ কোটি টাকার ব্রিজ

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীর ওপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক ব্রিজ উদ্বোধনের পর মানুষের কোনো কাজে আসছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, পশ্চিম পাশের সংযোগ সড়কের মাত্রা আধা কিলোমিটার রাস্তা এখনও কাঁচা। বর্ষকালে এই সড়কটি এতোটা বেহাল হয়ে পড়ে যে, সংলগ্ন এলাকার মানুষ চার কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা ব্যবহার করে। 

জেলার শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া ঘাটে অবস্থিত এই সেতুটির সংযোগ সড়কের বেহাল অবস্থার জন্য কানসাট ও শ্যামপুর, দুর্লভপুর মনাকষা এবং বিনোদপুর ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষ এমন দুর্ভোগ পোহাচ্ছেন।  

স্থানীয়রা জানান, সেতুটির একপাশের সংযোগ সড়ক আগে থেকেই চাঁপাইনবাবগঞ্জ-কানসাট মহাসড়কের সঙ্গে যুক্ত হলেও অপরপাশের আধা কিলোমিটার সড়ক কাঁচা। বৃষ্টি শুরু হলেই রাস্তায় কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মালবোঝাই ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল কোনোটিই নির্বিঘ্নে চলতে পারে না। প্রায়ই মানুষ পড়ে গিয়ে হাত-পা ভাঙছে, কেউবা কাদার নিচে গড়িয়ে পড়ে আহত হচ্ছেন। বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়ছে স্কুলগামী শিশু ও অফিসগামীরা। একটু বৃষ্টি হলেই শিক্ষার্থীরা আর ঘর থেকে বের হতে পারে না। আর অফিসগামীদের বাধ্য হয়ে ঘুরে যেতে হয়। 

তারা জানান, ব্রিজ উদ্বোধনের এক বছর পার হতে চললেও মাত্র অর্ধ কিলোমিটার সংযোগ সড়ক কাঁচা হওয়ায় ভোগান্তি না কমে উল্টো বেড়েছে। অপচয় হচ্ছে টাকা ও সময়ের।

শ্যামপুর গ্রামের রবিউল আওয়াল জানান, এতো টাকা ব্যয়ে ব্রিজ হলো, কিন্তু আমরা তো সেটি ব্যবহারই করতে পারছি না। তাহলে এই উন্নয়ন কাদের জন্য? কানসাট ব্রিজ আর শিবগঞ্জ বেলি ব্রিজে সবসময় জ্যাম থাকে। বিকল্প পথ হিসেবে এই ব্রিজ নির্মাণে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু এখনও আগের কষ্টই পিছু ছাড়েনি।

হাজারবিঘি শ্যামপুর গ্রামের জসিম উদ্দিন বলেন, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল ছাড়া এ রাস্তায় কিছুই চলেনা। তারপরও মানুষের সহায়তায় তিনটি স্থানে পার করিয়ে নিতে হয়। আর ভুল করে বিপরীত দিক থেকে কেউ ঢুকে পড়লে তাকে ঘণ্টার পর ঘণ্টা অন্যের সাহায্যের জন্য অপেক্ষা করতে হয়।

সরকারী চাকরিজীবী মো. রেজাউল করিম জানান, মাত্র আধা কিলো রাস্তার জন্য হাজারবিঘি, আজগুবি, শ্যামপুর, কানসাট, পূর্বশ্যামপুর ,দুর্লভপুর, মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। আবার আমের মৌসুমে কানসাট ঘুরে আসতে গিয়ে অন্তত তিন ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়। অপরদিকে মনাকষা-শিবগঞ্জ রাস্তা দিয়ে ঘুরে আসতে গিয়ে ঝুঁকিপূর্ণ সরু বেইলি ব্রিজের কারণে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।

পুকুরিয়া মহিলা কলেজের শিক্ষার্থী হালিমা খাতুন বলেন, যেদিন সোজা এ রাস্তা দিয়ে আসার চেষ্টা করি সেদিন কোনো না কোনোভাবে পোশাক নষ্ট হয়ে যাওয়ায় বাড়ি ফিরে যেতে হয়। কলেজ আর যাওয়া হয়না। আর কানসাট বা শিবগঞ্জ ঘুরে কলেজে যেতে দেরি হয়ে যায়।

ফেনী থেকে কাজের শেষে বাড়ি ফেরা শ্রমিক আজাহার বলেন, পুকুরিয়াতে বাস থেকে নামতে পারলেও কাঁচা রাস্তার জন্য ব্যাগ, বাক্স মাথায় নিয়ে তিন কিলোমিটার হেঁটে বাড়ি যেতে হচ্ছে। তার প্রশ্ন, যদি হেঁটেই বাড়ি যেতে হয়, তবে এতো টাকা খরচ করে ব্রিজের কি দরকার?

এ ব্যাপারে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, শ্যামপুর অংশের হাজারবিঘি গ্রামকে নিয়ে কানসাটের সঙ্গে সংযুক্ত রাস্তাটি পাকা হলেও শ্যামপুর থেকে ব্রিজ পর্যন্ত অর্ধ কিলোমিটার রাস্তাটি কার্পেটিং করা সম্ভব হয়নি। ব্রিজের সঙ্গে সংযোগ সড়ক পাকা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর